সোমবার বাংলাদেশ আসছেন মাওলানা মাহমুদ মাদানী

সোমবার বাংলাদেশ আসছেন মাওলানা মাহমুদ মাদানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমবার (২২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আগরতলা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসছেন শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.) এর দৌহিত্র, জানেশীনে ফিদায়ে মিল্লত, বর্তমান বিশ্বের অন্যতম অধ্যাত্মিক রাহবার, জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল আওলাদে রাসূল মাওলানা মাহমুদ আসআদ মাদানী।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার জামেয়া ইউনুসিয়া ও হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় যাবেন তিনি। মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জে কয়েকটি ইসলামী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

বুধবার সকালে মুন্সিগঞ্জে একটি মহাসম্মেলনে অংশ নিয়ে বিকালে রাজধানীর আফতাবনগর মাদ্রাসার ইসলাহী জোড়ে অংশ নেবেন মাওলানা মাহমুদ মাদানী।

এদিন সন্ধ্যায় ইকরা বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশে জমিয়তুল উলামা আয়োজিত ভারতের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত মাওলানা সাইয়্যিদ আসাআদ মাদানী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: গণ্ডিবদ্ধ নয়, সবার সাথে মিলে চলুন : মাহমুদ মাদানী

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *