পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।
শুক্রবার (০৫ মার্চ) গভীর রাতে ওই বিস্ফোরণে ৩০ জন আহত হয়েছে। মোগাদিসুর পাশের বন্দরের কাছে লুউল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ ঘটনা ঘটে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন মিডিয়ার বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, বিস্ফোরণের ফলে আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এরপর গুলিবর্ষণও শুরু হয়। অ্যামিন (এএএমআইএন) অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুলকাদির আদেন রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করেছি। আর ৩০ জন আহত ব্যক্তিকে বহন করে নিয়ে গেছি।
স্থানীয় বাসিন্দা আহমেদ আবদুল্লাহি জানান, লুউল ইয়েমেনি রেস্তোরাঁয় দ্রুতগতির এক গাড়ি বিস্ফোরিত হয়। তিনি রেস্তোরাঁয় যাচ্ছিলেন কিন্তু ফিস্ফোরণের কারণে আর যেতে পারেননি। দৌড়ে চলে যান। তবে তিনি আহত বা নিহতের কোনো তথ্য দেয়নি।
স্থানীয় পুলিশের মুখপাত্র সাদিক আলী আদন এই হামলার জন্য আল-কায়েদার সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠী আল-শাবাবের ওপর দায় চাপিয়েছেন। কিন্তু এই ঘটনার দায় স্বীকার করেনি কোনো গ্রুপ।
/এএ


