সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

সোমালিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন।

মোগাদিসুর অ্যাম্বুলেন্স সেবা বিভাগের প্রধান আব্দিকাদির আব্দিরহমান বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার বলেন, ‘একটি গাড়িবহরে, যেখানে বুলেটপ্রুফ গাড়িও ছিল, লক্ষ্য বানিয়ে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে আটটি মরদেহ উদ্ধার করেছি।’

সোমালিয়ার জাতীয় বার্তা সংস্থার এক প্রতিবেদনে ‘অজ্ঞাতসংখ্যক নিহত’ হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

ঘটনাস্থলে রয়টার্সের আলোকচিত্রী উপস্থিত ছিলেন। তিনি জানান, বিস্ফোরণে চারটি গাড়ি ও দুটি মোটরচালিত রিক্সা ধ্বংস হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *