সোমালিয়ায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সোমালিয়ার দক্ষিণ রাজ্য জুবাল্যান্ডে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ নাগরিক মারা গেছেন। শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে জানিয়েছে কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যম।

দেশটির জাতীয় টেলিভিশন জানায়, ‘সোমালিয়ার রাজ্য জুবাল্যান্ডের কিসমাও শহরের উপকণ্ঠে সন্ত্রাসীদের আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বসানো জায়গা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে এক মিনিবাসে থাকা ১০ যাত্রী নিহত ও অন্য তিনজন আহত হয়েছেন।’

এই আইইডি বসানোর জন্য সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে দায়ী করেছেন জুবা অঞ্চলের কর্মকর্তারা। আনাদোলু এজেন্সিকে এমনটাই জানান তারা।

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর অন্যতম শহর ও বন্দর কিসমাও। যার দূরত্ব ৫০০ কিলোমিটার বা ৩১০ মাইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *