পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ইন্তেকাল করেছেন আরও এক বাংলাদেশি হজযাত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই হজযাত্রীর নাম আবদুল মালেক শেখ (৭৪)। পাসপোর্ট নম্বর বিএক্স০৮৪৫১৮৪। তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া থানার নরেন্দ্রপুর গ্রামে।
২৫ জুলাই বেসরকারি সালেহিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৩৮১৯) একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান মালেক শেখ।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।
গত ৪ জুলাই শুরু হয় হজ ফ্লাইট। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং ১৫ সেপ্টেম্বর শেষ ফিরতি ফ্লাইট।


