সৌদিতে নতুন করে লেখক-অ্যাক্টিভিস্টদের ধরপাকড় শুরু

সৌদিতে নতুন করে লেখক-অ্যাক্টিভিস্টদের ধরপাকড় শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে নতুন করে লেখক ও অ্যাক্টিভিস্টদের ধরপাকড় শুরু হয়েছে। এমনকি সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্ব থাকা অন্তত দু’জন অ্যাক্টিভিস্টও আটকদের মধ্যে আছেন বলে জানা যায়।

অ্যাক্টিভিস্টরা বলছেন, ইসলামি চিন্তাবিদ থেকে শুরু করে সাংবাদিকরা সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের চক্ষুশূল। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন এএলকিউএসটি সৌদি আরবে বেসরকারিভাবে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সেই সংস্থাটি শুক্রবার (৫ এপ্রিল) জানিয়েছে, লেখক-ব্লগারসহ অন্তত সাতজন অ্যাক্টিভিস্টকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে সালাহ আল হায়দারের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তার মা আজিজা আল ইউসুফ সৌদি আরবের নারী অধিকার আন্দোলনের অন্যতম মুখ; বর্তমানে তার বিরুদ্ধে মামলার শুনানি চলছে। এছাড়া চিকিৎসক বদর আল ইব্রাহিমকে আটক করা হয়েছে। চিকিৎসক পরিচয়ের বাইরেও তিনি লেখক হিসেবে বেশ পরিচিত। শিয়া মুসলিমদের রাজনীতি নিয়ে লেখা বইয়ের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়।

এক টুইট বার্তায় এএলকিউএসটি জানিয়েছে, অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে আগে থেকেই ১১ জন নারী অধিকারকর্মীকে আটকের ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচনার শিকার সৌদি। তার মধ্যেই নতুন করে আটকের ঘটনা ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *