পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশে মঙ্গলবার (১১ মে) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১১ মে) সেখানে ছিলো ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে। সেই হিসেবে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার (১৩ মে)।
এদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতেও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। চাঁদ দেখা না যাওয়ায় বুধবার (১২ মে) ৩০ রমজান পূর্ণ হবে। এবং বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে ।
মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, বুধবার (১২ মে) হবে রমজান মাসের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।


