সৌদি আরব আবার অপপ্রচারের শিকার

সৌদি আরব আবার অপপ্রচারের শিকার

সৌদি আরব আবার অপপ্রচারের শিকার

চৌধুরী আতিকুর রহমান : তার থেকেও বেশি অপপ্রচারের শিকার বাংলাভাষী আরবি নামধারীরা। এরা কোন খবর যাচাই না করেই লাফিয়ে-ঝাঁপিয়ে সৌদি আরবের কুৎসা করে। একজন তো প্রথমেই ফতোয়া দেয় সৌদিতে হজে যাওয়া বন্ধ করে দাও। তার মানে, এই লোকটি নবম শতকের কারমাতিয়া আর বর্তমান যুগের নুসাইরি (সিরীয় শাসক হাফেজ আর বাসার আল আসাদের ধর্ম) দের মত ইসলাম ছুট। কারণ, ইসলামের ৫ টি আহকামের একটিকে অস্বীকার করে।

সৌদি আরবের বাজেটের ৭% মাত্র হজ থেকে আয়। তাও পরিকাঠামো উন্নয়নে খরচ হয়। হজে কেনাবেচা ইসলামপূর্ব যুগেও ছিল। নবী করিম (সাল্লালাহু আলায়হে ওয়াসাল্লাম) তা রদ করেননি। লোকটি কিন্তু সৌদির তেল ভরে গাড়িতে চড়ে। সে বেলায় বয়কট নয়। বয়কট শুধু ধর্মপালনে।

শুধু সৌদি আরব নয়, ফ্রান্সের গির্জায় আক্রমণের নিন্দা করেছে তুরস্ক, কাতার, ইরান, মিশরসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশই। কিন্তু এখানে চতুর মোদিয়া (মিডিয়া)র হেডলাইনটা বিস্ময়কর! (‌ফ্রান্সে জঙ্গিহানার নিন্দা সৌদি আরবের, প্যারিসের পাশে দাঁড়াল রিয়াদ।) তাহলে কী পুরো মধ্যপ্রাচ্য ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে!

হ্যাঁ, গির্জায় আক্রমণের জন্য যেমন সৌদিসহ মধ্যপ্রাচ্যের সব দেশ নিন্দা জানিয়েছে তেমনি রসুল সাল্লালাহু আলায়হে ওয়াসাল্লামকে নিয়ে কুৎসিত কার্টুন অঙ্কন এবং ইসলামের সাথে সন্ত্রাসবাদ জড়িয়ে দেওয়া ম্যাক্রোঁ-র বক্তব্যেরও নিন্দা জানিয়েছে।

না, আমি সৌদি আরবের গুণগ্রাহী নই, কিন্তু ষড়যন্ত্রকারীদের একপেশে খবর মামা-ভাগ্নেরা যেভাবে শেয়ার শুরু করছেন, তাতে তাদের উদ্দেশ্য নিয়ে বেশ হাসিই পাচ্ছে।

জিম নাওয়াজের পোস্ট অবলম্বনে রচিত
লেখক : ভারতীয় কলামিস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *