সৌদি আরব চায় শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা

সৌদি আরব চায় শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের বর্তমান সরকারের ধারাবাহিকতা দেখতে চায় সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ। পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন এ তথ্য। বুধবার স্থানীয় সময় দুপুরে রিয়াদের রাজপ্রাসাদে শেখ হাসিনার সঙ্গে রাজা সালমানের বৈঠক হয়। পরে তারা মধ্যাহ্নভোজে অংশ নেন।

সৌদি বাদশাহ বলেছেন, বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা দরকার। এতে বোঝা যায়, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতার কথা বলেছেন। এটা হলে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। বলেছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

শহীদুল হক আরও বলেন, প্রধানমন্ত্রীর এবারের বৈঠকও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে হয়েছে। বৈঠকের পর এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি বাদশাহকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে আসবেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে শিল্প ও বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার সকালে রিয়াদে কিং সৌদ প্যালেসে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সৌদি রাজার আমন্ত্রণে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরব পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওযা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতে মদীনার মসজিদে নববীতে যান, সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওযা মোবারক জিয়ারত করেন।

চারদিনের এক সরকারি সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেন এবং বাংলাদেশের জনগণের পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং দুপুরে সেখানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পরে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর মক্কায় পবিত্র ওমরাহ পালন করবেন।

শেখ হাসিনা শুক্রবার দেশের উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রীর এবারের বৈঠকও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে হয়েছে। বৈঠকের পর এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছেন, সৌদি আরবের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক। খুব ভালো আলোচনা হয়েছে। সৌদি বাদশাহকে সফরের আমন্ত্রণ জানিয়েছি। তিনি বলেছেন, বাংলাদেশে আসবেন

সূত্র : বাংলাদেশ সংবাদ সংস্থা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *