পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রমেই ইহুদিবাদী দেশ ইসরাইল ও বিশ্বে মুসলিম দেশগুেলার প্রধান সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। দু’দেশের সম্পর্ক উন্নতির দিকে ধাবমান। ফলে ইসরাইলিরা খুব শিগগিরই নিজ দেশের পাসপোর্টে সৌদি আরব সফর করতে পারবে। সৌদি যেতে ইসরাইলিদের আর কোন বাধা থাকবে না। খবর ইসরাইলি দৈনিক হারেৎসের।
সৌদি আরব ও ইসরাইল আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ হওয়ায় ইসরাইলি পাসপোর্টধারীরা সরাসরি সৌদি আরবে যেতে পারবে বলে খবর প্রকাশ করেছে এ পত্রিকাটি। এদিকে দখলদার ইসরাইলিদের সরাসরি সৌদি আসার আসার পথ সুগম হলেও অস্থায়ী পাসপোর্টের অধিকারী ফিলিস্তিনিদের সৌদি আরব প্রবেশে বাধা দেয়া হচ্ছে।
সৌদি রাজতান্ত্রিক সরকারের এ আচরণের কারণে ১৯৪৮ সালে ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখন্ডের দশ লাখেরও বেশি মুসলমান হজ করতে পারছেন না।
তবে সম্প্রতি সৌদি সরকারারের এমন পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরবের একদল আলেম। দখলদার ইসরাইলের সঙ্গে এমন সুসম্পর্ক আচরণ মোটেও ভালো চোখে দেখছেন না দেশের আলেমরা । ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করায় তারা সৌদি সরকারের সমালোচনা করে বলেছেন, এ পদক্ষেপ ইসরাইলকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেয়ার শামিল।


