সৌদি জোটের হামলায় নিহত ৩৫!
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বুধবার (১৬ জুলাই) ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জাউফে একটি বিয়ের অনুষ্ঠানে এবং শনিবার (১৮ জুলাই) উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে একটি বাড়িতে সৌদি জোটের হামলায় ৩৫ জন নিহত হয়েছে। এরমধ্যে নারী ও শিশু রয়েছেন।
এদের মধ্যে বুধবারের বিয়ের অনুষ্ঠানে হামলায় ২৫ জন এবং শনিবারের হাজ্জাহ প্রদেশে হামলায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। নির্বিচারে বেসামরিক মানুষ হত্যার ঘটনায় সৌদি জোটের নিন্দা জানিয়েছে ইরান।
ইয়েমেনিদের জীবন রক্ষায় এগিয়ে আসতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি। তিনি বলেছেন, যেসব দেশ ঘাতকদের হাতে ধ্বংসাত্মক অস্ত্র ও বোমা তুলে দিচ্ছে তারাও এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী।
সৌদি জোট ইয়েমেনে নির্বিচারে শিশু হত্যা অব্যাহত রাখলেও রাজনৈতিক চাপ ও অর্থের কাছে নতি স্বীকার করেছে জাতিসংঘ। তারা শিশুঘাতক দেশগুলোর তালিকা থেকে সৌদি আরবের নাম বাদ দিয়েছে।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, আন্তর্জাতিক সমাজের নীরবতার সুযোগে সৌদি আররের নেতৃত্বে ইয়েমেনে যুদ্ধাপরাধ চলছে।
সূত্র : সিনহুয়া


