সৌদি থেকে আসা ৪০৯ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

সৌদি থেকে আসা ৪০৯ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

সৌদি থেকে আসা ৪০৯ প্রবাসী হোম কোয়ারেন্টিনে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: সৌদি আরব থেকে ৪০৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে এই প্রবাসীরা দেশে ফেরেন।

বিমানের চার্টার্ড ফ্লাইটে করে আসা এই বাংলাদেশিরা সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এই তথ্য জানান।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকায় আসার পর বিমানবন্দরে সৌদিফেরত সব যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে তাঁদের কারও মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি।

সব যাত্রীর কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকায় তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *