‘সৌদি প্রিন্স সালমান পাগল ও বিপজ্জনক’

‘সৌদি প্রিন্স সালমান পাগল ও বিপজ্জনক’

পাথেয় রিপোর্ট : মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানকে ‘পাগল’ ও ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমার দৃঢ় আত্মবিশ্বাস ছিল যে, সাংবাদিক খাশোগিকে হত্যায় যুবরাজ সালমান জড়িত।

সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় এই সিনেটর বলেন, যুবরাজ সালমান একটি ধ্বংসাত্মক বল, পাগল, এবং বিপজ্জনক লোক। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-র প্রধান জিনা হ্যাসপেল ৪ ডিসেম্বর মঙ্গলবার মার্কিন সিনেটে ব্রিফিং করেন। এই ব্রিফিং-এর পরেই সিনেটর লিন্ডসে গ্রাহাম ওই মন্তব্য করেন।

এদিকে, মার্কিন সিনেটররা মন্তব্য করেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনায় যুবরাজ সালমানের ভূমিকা ছিল। এ বিষয়ে তারা আগের চেয়ে অনেক বেশি নিশ্চিত।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে খুন করা হয়। যুবরাজ সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *