সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ওয়ার্ল্ড ডেস্ক : ইয়েমেনের হুদায়দা প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের সমাবেশের ওপর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।

ইয়েমেনের সামরিক সূত্রের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি সঠিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে। গতকাল বিকেলে এ হামলা হয়েছে এবং এতে বহু সন্ত্রাসী হতাহত এবং তাদের প্রচুর পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস হয়।

সামরিক সূত্র জানিয়েছে, খুব সম্প্রতি সেনাবাহিনী এ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেছে এবং এ ক্ষেপণাস্ত্র দিয়েই শুক্রবার পশ্চিম উপকূলে শত্রু সেনাদের ওপর হামলা চালানো হয়েছিল। ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা এবং তাদের অনুগত সেনারা গত কয়েক মাস ধরে প্রায় নিয়মিত সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনাদের ওপর ও সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *