পাথেয় রিপোর্ট : স্ত্রীর উপর অভিমান করে আগাছানাশক বিষপান করে আত্মহত্যা করলেন ইমাম। যশোরের চৌগাছায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যাকারির নাম ইউসুফ আলী (৪০)। ইউসুফ উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে এবং বর্ণী জামে মসজিদের ইমমাম।
পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হাসিনা বেগমের ওপরে অভিমান করে শনিবার সন্ধ্যায় আগাছা নাশক পান করে সে। এ খবর প্রতিবেশীরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত ১১ টার দিকে মারা যায় ইউসুফ আলী।
ঘটনার সত্যতা জানতে চাইলে ইউপি সদস্য তারিক হাসান বাবুল নিশ্চিত করে বলেন, লাশের আইনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে বিকেলে দাফন করা হবে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব জানান, এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। অামরা খোঁজ নিচ্ছি। পূর্ণ তদন্ত করা হবে।


