স্পেনে চালু হচ্ছে কিছু ব্যবসা-প্রতিষ্ঠান

স্পেনে চালু হচ্ছে কিছু ব্যবসা-প্রতিষ্ঠান

স্পেনে চালু হচ্ছে কিছু ব্যবসা-প্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ভাইরাসের তাণ্ডবে একেবারে জবুথবু হয়ে গেছে বিশ্ব। অর্থনৈতিক অবস্থাও একেবারে নাকাল। কাজের জন্য ইতোমধ্যেই বিক্ষোভ হয়েছে আমেরিকায়। কিন্তু স্পেনে বড় ধরনের করোনা দাগ রেখে গেলেও আবার চালু হচ্ছে কিছু ব্যবসা-প্রতিষ্ঠান। সোমবার থেকেই দেশটিতে বেশ কিছু ব্যবসা-প্রতিষ্ঠান চালু করার ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটিতে গত ৮ সপ্তাহ ধরে কঠোর বিধি-নিষেধ জারি করা ছিল। গত ১৪ মার্চ দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়। ধীরে ধীরে সব বিধি-নিষেধ শিথিল করা হবে।

দেশজুড়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার ঘোষণা দেওয়া হয়েছে। বিভিন্ন হাসপাতালে রোগীদের জন্য সুযোগ-সুবিধা এবং বেডের সংখ্যা বাড়ানো হবে।

পুরো স্পেনজুড়েই গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে সব ধরনের গণপরিবহনে মাস্ক পরতে হবে। যেসব ব্যবসা-প্রতিষ্ঠান চালু করা যাবে সেগুলোকে বেশ কিছু বিধি-নিষেধ মেনে চলতে হবে।

হোটেল-রেস্টুরেন্টে যে পরিমাণ ধারণ-ক্ষমতা রয়েছে তার অর্ধেক লোকজন থাকতে পারবে। অর্থাৎ আগে কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যেভাবে জনসমাগম হতো এখন তা হবে না। লোকসংখ্যা কমিয়ে আনতে হবে।

এছাড়া সব হোটেল-রেস্টুরেন্ট পরিষ্কার-পরিচ্ছন্ন, টেবিল-চেয়ার এবং অন্যান্য জিনিসপত্র জীবাণুমুক্ত রাখতে হবে। সেখানে আসা লোকজনের মধ্যে দূরত্ব বজায় রাখার বিষয়ে গুরুত্ব দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *