স্বস্তিতে ঈদে যাত্রা প্রকৌশলীদের ছুটি বাতিল : কাদের

স্বস্তিতে ঈদে যাত্রা প্রকৌশলীদের ছুটি বাতিল : কাদের

নিজস্ব প্রতিবেদক ● এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে দায়িত্বরত প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক স্থানে সড়ক বিলীন হয়ে গেছে। ইতোমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সাথে নিয়ে কাজ শুরু করেছে।

এবার আমাদের কড়া নজরদারি রয়েছে, কোন অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয়। সেজন্য ২৪ ঘণ্টা আমাদের প্রকৌশলীদের রাস্তায় থাকার নির্দেশ দেয়া হয়েছে।  শুক্রবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।  এসময় ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বৃষ্টিপাতকে অজুহাত দেখিয়ে ঘরমুখো মানুষের যাত্রা বিঘিœত হবে, এটা আমি বলতে চাইনা। যেকোন অবস্থায় আমরা সড়ক ব্যবহার উপযোগী ও সচল রাখব। এজন্য পুলিশ, পরিহন মালিক ও শ্রমিক সবার সাথে কথা হয়েছে। আমার মনে হয় এবারের ঈদেও মানুষের ঈদ যাত্রা  স্বস্তিদায়ক হবে। বৃষ্টি হলেও চিকিৎসা আছে, বৃষ্টি চলাকালে রাস্তা মেরামতে আমাদের প্রকৌশলীদের মাঠে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *