‘স্বাধীনতাকে ধারণ করেই আলেমদের এগিয়ে যেতে হবে’

‘স্বাধীনতাকে ধারণ করেই আলেমদের এগিয়ে যেতে হবে’

চট্টগ্রাম প্রতিনিধি : চট্রগ্রামে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের মতবিনিময় সভায় বক্তারা, মুক্তিযুদ্ধকে অন্যদের হাতে ছেড়ে দিয়ে আলেমদের এদেশে দ্বীনের সেবা করা সম্ভব নয় ।

চট্টগ্রামে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের সভায় বক্তারা বলেন, ধর্ম ও মুক্তিযুদ্ধকে এড়িয়ে এদেশে টিকে থাকা যাবে না।স্বাধীনতা ও বাংলাদেশকে ধারণ করে এদেশে ওলামায়ে কেরামকে এগিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে চলার কোন সুযোগ নেই । মুক্তিযুদ্ধের কার্যক্রমকে অন্যদের হাতে ছেড়ে দিয়ে এদেশে ইসলাম ও মানবতার সেবা করা সম্ভব নয়, তাই ওলামায়ে কেরাম ও শিক্ষিতদের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের ভালোবাসাকে ছড়িয়ে দেয়া সময়ের দাবি।মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদ্রাসার পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস ও আলেম মুক্তিযোদ্ধাদের জীবনী স্থান দেয়া উচিত। এ বিষয়ে তরুণ আলেমদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার বিকাল ৩টায় চট্টগ্রাম নগরির বহদ্দারহাট তালিমুল উম্মাহ মাদ্রাসা মিলনায়তনে আলেম মুক্তিযোদ্ধা প্রজন্মের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মাসিক আত তাওহিদের ব্যাবস্থাপনা সম্পাদক মাওলানা সগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা জাওয়াদুল করিম এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইকরা বাংলাদেশের প্রিন্সিপ্যাল ও সংগঠনের আহ্বায়ক মাওলানা সদর উদ্দিন মাকনুন, জামিয়া দারুল মারিফের শিক্ষক মাওলানা আফিফ ফোরকান, কবি ও গবেষক মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ, আইনজীবী রাশিদুল আলম মোল্যা, মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, মাওলানা আসহাব উদ্দিন আল আজাদ, মাওলানা আবু বকর সিদ্দিক যাবের, মাওলানা সুলতানুল ইসলাম ভুঁইয়া, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুশ শাকুর হাম্মাদ, মোঃ খালিদ হাসান, মাওলানা আতাউর রহমান আলমপুরি, হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ, মোঃ ইব্রাহিম খলিল, মাওলানা জলিল উদ্দিন শেখ নাইমুল ইসলাম, মাওলানা তানজিল আমির প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *