‘স্বাধীনতা সংগ্রাম থেকে দেশিও সমস্যা সমাধানে হিন্দ জমিয়তের ভূমিকা অতুলনীয়’

‘স্বাধীনতা সংগ্রাম থেকে দেশিও সমস্যা সমাধানে হিন্দ জমিয়তের ভূমিকা অতুলনীয়’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে দেশিও সমস্যা সমাধানে জমিয়তে উলামা হিন্দ অতুলনীয় ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রভাবশালী মুসলিম নেতা জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী।

জমিয়তে উলামা হিন্দের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে হযরত মাওলানা আব্দুল বারী ফারাঙ্গী মাহাল্লী রহ. এবং হযরত মাওলানা আহমাদ সাঈদ দেহলভী রহ. এর ত্যাগের উপর নতুন দিল্লিতে একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

এদিনের সেমিনারে জমিয়তে উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা ক্বারী উসমান মনসুরপুরী বলেন, ভারতের স্বাধীনতা সাংগ্ৰামের এমন কোনো লাড়াই‌ নেই যেখানে হযরত মাওলানা আহমাদ ‌সাইদ দেহলভী রহ. অংশ গ্ৰহণ করেননি।

মাওলানা মাহমুদ মাদানী বলেন, স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে দেশিও সমস্যা সমাধান পর্যন্ত জমিয়তে উলামায়ে হিন্দ নেতৃত্বদানে অতুলনীয় ভূমিকা পালন করেছে।

মাওলানা রাবে হাসান নাদভী সাহেব বলেন যে হযরত মাওলানা আব্দুল বারী ফারাঙ্গী মাহাল্লী রহ. এমন একজন সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিত্ব যিনি আজীবন জ্ঞানচর্চা ও ধর্মীয় খিদমত করে এসেছেন।

এদিকে যখন ভারতীয় মুসলমানদের উপর তুমুল অত্যাচার ও নিপীড়নের সংবাদ আসছে এমনই এক সময়ে মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বিজেপি সভাপতি ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে সাক্ষাত করেছেন। সাক্ষাতের সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অমিত শাহ-এর সঙ্গে আলাপ হয় বলে জানা গেছে।

জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও দারুল উলূম দেওবন্দের সিনিয়র উস্তাদ কারী মাওলানা উসমান মনসুরপুরীর তত্ত্বাবধানে শনিবার (২১ সেপ্টেম্বর ২০১৯) মুসলিম নেতাদের এই কাফেলা সাক্ষাত করেন।

সাক্ষাতের সময় জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, যদিও আমরা সরকারের সাথে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করি, তবে যেখানে জাতীয় স্বার্থের বিষয়টি উদ্বেগজনক সেখানে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াবো। আমরা সরকারের পাশে থাকেবা।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী বলেন, ‘এজন্য আমাদের পরিচালনা কমিটি কাশ্মীর বিষয়ে আলোচনা করতে স্পষ্ট করে বলেছে। কাশ্মীরের মুসলিমরা আমাদেরই ভাই। আমরা তাদের আলাদা করতে পারি না। ভারতীয় মুসলমানরা সর্বপ্রকার বিচ্ছিন্নতার বিরোধী। আমরা কাশ্মীরের মানুষের উপর কোনো ধরনের নির্যাতন চাই না।’

তিনি আরও বলেন, আপনারা আসামে মুসলমানদের হয়রানি করার প্রচেষ্টা এবং পুরো দেশে এনআরসি বাস্তবায়ন ও আপনার বক্তব্য হুমকির মুখে পড়েছে, আপনার যদি সঠিক ব্যাখ্যা থাকে তবে আমরা জানতে চাই। তবে জাতীয় স্বার্থে আরও ভাল হবে এনআরসি বন্ধ করা। আমরা ইউএপিএ-র সংশোধনীর প্রস্তাবকে অনুমোদন দিয়েছি। আমরা বিশ্বাস করি যে সন্ত্রাসবাদ রোধে এই সংশোধনীটি অপরিহার্য, এর জন্য পুলিশ ও প্রশাসনের অবৈধ হস্তক্ষেপ কাম্য নয়।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী এসব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমরা বিশ্বাস করি, ৩৭০ ধারা বাতিল হওয়া কাশ্মীরিদের স্বার্থেই করা হয়েছে। এটি কাশ্মীরি জনগণের সুবিধার চেয়ে ক্ষতি ছিল বেশি। এর অনেক উদাহরণও আমরা দিয়েছি।’

পা.টো.ড/আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *