স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে কায়রো আন্তর্জাতিক বইমেলা

স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে কায়রো আন্তর্জাতিক বইমেলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে শুরু হতে যাচ্ছে মিসরের ৫২তম কায়রো আন্তর্জাতিক বইমেলা। আগামী ৩০ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত তা চলবে। ইতিমধ্যে বইমেলায় প্রবেশে অনলাইনে হাজার হাজার পাঠক নিবন্ধন সম্পন্ন করেছেন।

মিসরের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইনাস আবদেল দায়েম জানান, ‘রিডিং ইজ লাইফ’ স্লোগান ধারণ করে এবারের কায়রো বইমেলা অনুষ্ঠিত হবে। ব্যতিক্রমধর্মী ও প্রযুক্তিনির্ভর এবারের বইমেলায় বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক প্রকাশনী অংশ নেবে। আমরা উন্নত প্রযুক্তির নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি।’

দুই সপ্তাহব্যাপী এই মেলা মিসরের ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে হবে। ৪০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত এই মেলায় বিভিন্ন দেশের প্রকাশনী ও বইবিক্রেতারা অংশ নেবেন। প্রতিদিন সর্বোচ্চ এক লাখ পাঠক মেলায় প্রবেশ করতে পারবে। তা ছাড়া এবার মেলায় প্রবেশে কোনো ফি নির্ধারণ করা হয়নি।

বইমেলায় ৬৭৫টি প্যাভিলিয়ন থাকবে। এতে এক হাজার ২১৮টি প্রকাশনীর বেশি প্রকাশনীর স্টল থাকবে। এ ছাড়া ২৫টি দেশ থেকে বিভিন্ন প্রকাশনী মেলায় অংশ নেবে।

জেনারেল ইজিপশিয়ান বুকস অর্গানাইজেশন (জিইবিও)-এর প্রধান হাইথাম আল হাজ জানান, ইতিমধ্যে ১৭ হাজারের বেশি মানুষ কায়রো আন্তর্জাতিক বইমেলায় প্রবেশের নিবন্ধন করেছে।

সূত্র : ইজিপ্ট ইনডিপেনডেন্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *