স্বীকৃতি আইন পাস হওয়ায় মৌলভীবাজারে আনন্দ র‌্যালী

স্বীকৃতি আইন পাস হওয়ায় মৌলভীবাজারে আনন্দ র‌্যালী

পাথেয় রিপোর্ট : কওমী শিক্ষাসনদ স্বীকৃতি সংসদে পাস হওয়ায়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লামা শাহ আহমদ শফী  ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কওমী শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব শায়খ ক্বারী শামসুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল হক চৌধুরীর পরিচালনায় মৌলভীবাজারে অনুষ্ঠিত হলো শুকরিয়া র‌্যালী ও সমাবেশ। অনুষ্ঠানে আরও নেতৃত্ব দেন যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আলতাফুর রহমান সাদিকী।

আলোচনা সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম বলেন, কওমী শিক্ষা সনদের স্বীকৃতি মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্ত, যা যুগযুগ ধরে মাইলস্টোন হয়ে থাকবে। এর মাধ্যমে কওমী ঘরনার এক বিশাল জনগোষ্ঠী দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার পথ প্রশস্ত হল।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব তোফায়েল ইসলাম এসব কথা বলেন।

কওমী মাদরাসার দাওরায়ে হাদীসকে মাস্টার্স (ইসলামিক ও এরাবিক) এর মান দিয়ে আইন পাশ করায় এক বর্ণাঢ্য র‌্যালি পূর্ব আলোচনা সভাও  অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ,  জেলা সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শায়েখ সৈয়দ মাসউদ আহমদ,  মাওলানা রশীদুর রহমান হামিদী, শিক্ষা সচিব বরুণা মাদ্রাসা,  মাওলানা আব্দুল গাফফার, মুহতামীম, নায়বে মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মুন্সিবাজার টাইটেল মাদ্রাসা, মাওলানা কামরুজ্জান, মুহতামিম জামেয়া ইসলামিয়া আয়েশা সিদ্দিকা, মাওলানা জামিল আহমদ আনসারী, মুহতামিম জামিয়া রাহমানীয়া মৌলভীবাজার, মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, ঘড়গাও টাইটেল মাদ্রাসা রাজনগর, মাওলানা আআবু সুফিয়ান, মুহতামিম ইকরা বাংলাদেশ মৌলভীবাজার,  আব্দুল জলিল শাহিন। মাওলানা সাইদুর রহমান সোনাপুরী, মাওলানা হাবীবুল্লাহ মাহমূদী, মাওলানারিয়াজুল হাসান সেজুল, মাওলানা বদরুল ইসলাম রুম্মান, মাওলানা আরীফ আহমদ চৌধুরী, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা যাকারিয়া, মাওলানা মনোয়ার হোসাইন প্রমুখ।

প্রসঙ্গত, শাইখুল হাদসি আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ কওমী মাদরামা শিক্ষাসনদকে সরকারের কাছ থেকে অর্জন করার উদ্দেশে মুফতি আবুল কাসেমকে আহ্বায়ক ও মাওলানা ইয়াহয়া মাহমুদকে সদস্য সচিব করে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠন করে দেন ২০১৬ সালে। পরে এ কমিটি দেশজুড়ে সফর করে স্বীকৃতি আন্দোলন ত্বরান্বিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *