স্মারক ডাকটিকিট বঙ্গবন্ধুর কারামুক্তি দিবসে

স্মারক ডাকটিকিট বঙ্গবন্ধুর কারামুক্তি দিবসে

স্মারক ডাকটিকিট বঙ্গবন্ধুর কারামুক্তি দিবসে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস স্মরণে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে ডাক অধিদফতর। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনের দফতরে এ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। একইসঙ্গে ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও উদ্বোধন করা হয়।

দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিবৃতি দিয়েছেন মন্ত্রী।

৮ জানুয়ারি বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস। পাকিস্তানের মিলানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন।

এ বিষয়ক স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড শুক্রবার থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলো থেকে সংগ্রহ করা যাবে।

বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অধ্যায়। ২৪ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির হাজার বছরের ইতিহাসের মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেশিরভাগ সময় কারাগারে কাটাতে হয়েছে।

তিনি বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির স্বাধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।

বিবৃতিতে মন্ত্রী বঙ্গবন্ধুর কারামুক্তির বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ১৯৭২ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দিশিবির থেকে টানা ৯ মাস কারাভোগের পর মুক্তিলাভ করেন। এরপর থেকেই দিনটি ‘বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *