স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন শিক্ষা কারিকুলাম সহায়ক হবে

স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন শিক্ষা কারিকুলাম সহায়ক হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলামে যে শিক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ, এতে শিক্ষার্থীরা হাতেকলমে শিক্ষা গ্রহণ করতে পারবে। তাই শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁদপুর ডেফোডিল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

চাঁদপুর ডিবেট মুভমেন্ট-সিডিএম’র প্রতিষ্ঠার ১৫ বছর উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহফুজ মিশু, বিতার্কিক মাজেদ আজাদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চাঁদপুর ডিবেট মুভমেন্টের সভাপতি ভিভিয়ান ঘোষ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাব্বির আজম।

এর আগে বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে আরেক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *