পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দৌলতপুর উপজেলার উপজেলার হোসেনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, উপজেলার হোসেনাবাদ বাজারে ইঞ্জিন চালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হকি দলের গোলরক্ষক সোহানুর রহমান সোহান ও রাজ নামে এক যুবক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতাল ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে থেকে ঢাকা নেয়ার পথে সোহান মারা যান।


