সড়ক দুর্ঘটনা নেপালে নিহত ২০

সড়ক দুর্ঘটনা নেপালে নিহত ২০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নেপালে একটি ট্রাক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন।

জানা যায়, শেষকৃত্যানুষ্ঠান শেষে ফেরার পথে শোকার্তদের বহনকারী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ৪শ’ মিটার নিচে একটি নদীর তীরে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

১৫ ডিসেম্বর শনিবার দেশটির পুলিশ এ কথা জানায়। জানা গেছে, শুক্রবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৮টি লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

সূত্র : টাইমস নাউ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *