হংকংয়ে বিতর্কিত আইন পাস করল চীন

হংকংয়ে বিতর্কিত আইন পাস করল চীন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাস করল চীন। বিশেষজ্ঞদের শঙ্কা, এই আইন পাসের ফলে হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতা হারিয়ে যাবে।

মঙ্গলবার (৩০ জুন) চীনের জাতীয় আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, হংকংয়ের জাতীয় সুরক্ষা আইন আজ আইনসভার স্থায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে।

এই পদক্ষেপকে নজিরবিহীন হিসেবে সমালোচনা করেছেন অনেকেই। আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে এ ধরনের আইন জারির ফলে মৌলিক রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা হুমকিতে পড়বে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশেষজ্ঞদের ধারণা, হংকংকে নিয়ন্ত্রণে রাখতেই বিতর্কিত নিরাপত্তা আইন পাস করল চীন। অন্যদিকে হংকংয়ের মানবাধিকারকর্মীরা বলছেন, নিরাপত্তা আইন চালু হলে হংকংয়ের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হবে। হংকংয়ে বিদ্রোহ, সহিংসতা, সন্ত্রাস, বৈদেশিক হস্তক্ষেপসহ গণতন্ত্রপন্থী শক্তির উত্থান ঠেকাতেই আইনটি চালু করতে যাচ্ছে চীন।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *