হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের আহ্বান

হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক-নিবন্ধনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘হজের প্রাক-নিবন্ধন চলছে। ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুক ব্যক্তিদের জরুরি ভিত্তিতে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ করা গেল।’

আগামী ৩১ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে। চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার।

২০২০ সালের সরকারি ও বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহের জন্য ৩৪টি ব্যাংককে মনোনয়ন দেয় ধর্ম মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *