হজের ক্ষেত্রে হুকুকুল্লাহ-হুকুকুলইবাদ জানা জরুরি : মাওলানা হাসিব সিদ্দীকী

হজের ক্ষেত্রে হুকুকুল্লাহ-হুকুকুলইবাদ জানা জরুরি : মাওলানা হাসিব সিদ্দীকী

পাথেয় রিপোর্ট : (দেওবন্দ) ঈদগাঁও রোড দেওবন্দের পাশে শাইখুল হিন্দ মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হচ্ছে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা। আগামি ৯ জুলাই সোমবার থেকে শুরু হয়ে ১১ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় দেওবন্দের উলামায়ে কিরাম ও মুতিয়ানে ইযাম আগ্রত সব হজযাত্রীদেরকে হজের হুকুম-আহকাম, রুকুন, শর্ত ও হজ বিষয়ক সব মাসআলা মাসাআলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন।

দেওবন্দ ঈদগাঁহের প্রবীণ খাদেম, খাদেমদের আমীর মাওলানা হাসিব সিদ্দিকী ৭ জুলাই শনিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
মাওলানা হাসীব বলেন, আমি ৪০ বছর থেকে দেওবন্দ ঈদগাঁহের খেদমত করে আসছি। আর বিগত ২৭ বছর থেকে আমাদের এই ঈদগাঁহে হজযাত্রীদের প্রশিক্ষণ দেয়া হয়, আমি শুরুলগ্ন থেকে প্রশিক্ষণে আগত হজযাত্রীদের খেদমত করে আসছি।

মাওলানা হাসীব বলেন, সাধারণ মানুষ যাতে উলামায়ে কেরামের কাছ থেকে ওমরা ও হজের ক্ষেত্রে হুকুকুলল্লাহ (আল্লাহর হক) হুকুকুলইবাদ (বান্দার হক) জানতে পারে, পাশাপাশি ওমরা ও হজের রোকন, শর্ত ও অন্যান্য সকল বিষয়াদী সঠিকভাবে পালন করে হজ্জেমাবরুর (কবুল হজ) লাভ করতে পারে, এই জন্যে আমাদের এই হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, ১৪ জুলাই রোববার থেকে হজের ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন তিনি।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : আখবারে মাশরিক, দিল্লী
সম্পাদনা : মাসউদুল কাদির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *