হজের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজি

হজের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজি

পাথেয় রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ৪২৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে। সোমবার রাত ১১টা ২০ মিনিটে বিজি-৪০১২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।

প্রথম ফ্লাইটে আসা হাজিদের স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ বিষয়ে বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ বলেন, হাজিদের ফিরতি ফ্লাইট নির্বিঘ্ন করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব ও ঢাকাস্থ অফিস সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, সোমবার শুরু হওয়া হজ ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

বিমানবন্দরে হাজির হাতে জমজমের পানি তুলে দেন বিমানের মুখপাত্র ও জিএম (পিআর) শাকিল মেরাজ। জানা গেছে, এবার সৌদি এয়ারলাইন্সে ৬৩ হাজার ২৪০ জন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ৬২ হাজার ৮১০ জন যাত্রী সৌদি আরব যান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৫ আগস্ট। সৌদি এয়ারলাইন্সের হজযাত্রী পরিবহন শেষ করেছে ১৭ আগস্ট।

b

এবার হজযাত্রী সংকটের কারণে বিমানের ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। চলতি বছর মোট এক লাখ ২৬ হাজার ৫০ জন হাজির সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *