হজের প্রস্তুতি শুরু: মক্কায় প্রবেশে বিধি-নিষেধ

হজের প্রস্তুতি শুরু: মক্কায় প্রবেশে বিধি-নিষেধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর হজের প্রস্তুতি হিসেবে মক্কা নগরীতে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (২৬ মে) থেকে মক্কায় প্রবেশে আগ্রহীদের কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে জানিয়েছে দেশটির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর।

আরব নিউজের সূত্রে জানা যায়, প্রবাসীদের মক্কায় প্রবেশের ক্ষেত্রে এ স্থানে কাজের সত্যায়নকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। কিংবা মক্কা থেকে ইস্যু করা রেসিডেন্সি পারমিট (ইকামা) বা ওমরাহ পারমিটের নথিপত্র থাকা জরুরি।

এ বছরের হজযাত্রীদের প্রবিধান হিসেবে এ নির্দেশরা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাবলিক সিকিউরিটি বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি আল শুওয়াইরিখ।

সামি আল শুয়াইরিখ বলেন, এ নির্দেশনা অনুসারে প্রবাসীদের মধ্যে যাদের অনুমোদন থাকবে শুধুমাত্র তারাই বৃহস্পতিবার (২৬ মে) থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজন কাগজপত্র না থাকলে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের ফিরিয়ে দেওয়া হবে।

হজ ও ওমরাহ পরিষেবা বিশেষজ্ঞ আহমেদ সালেহ আল হালাবি বলেন, পবিত্র স্থানগুলোতে কয়েক বছর ধরে প্রবেশ নিরীক্ষণের পর এসব নির্দেশনা তৈরি করা হয়েছে। মূলত এর মাধ্যমে মক্কার বৈধ বাসিন্দাদের নিরাপদ প্রবেশের ব্যবস্থা করা হবে। আর যাদের অনুমোদ নেই বা ছুটি নিয়ে মক্কায় কাজের উদ্দেশ্যে যেতে চান, বা মক্কায় আত্মীয়স্বজন-বন্ধুদের সঙ্গে থাকতে চান এবং পবিত্র স্থানগুলোতে গিয়ে হজ পালনের চেষ্টা করেন তাদের চলাচল বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবারের হজে অংশ নিতে সবদেশের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। সবচেয়ে বেশিসংখ্যক হাজি অংশ নেবে ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ৫১ জন অংশ নেবে। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেবেন।

করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগে ২০ লাখের বেশি লোক হজ পালন করতেন। ২০২০ সালে কঠোর বিধি-নিষেধ মেনে হাজার সীমিতসংখ্যক লোক হজ পালন করেন।

সূত্র: আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *