হজ-ওমরায় অভিভাবক লাগবে না নারীদের

হজ-ওমরায় অভিভাবক লাগবে না নারীদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোনো পুরুষ অভিভাবক বা ‘‘মাহরাম’’ ছাড়াই নারীরা পবিত্র ওমরাহ পালন করতে পারবেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১০ অক্টোবর) মিসরের রাজধানী কায়রোর সৌদি দূতাবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া এ কথা জানান।

তিনি বলেন, ‘‘সৌদি ভ্রমণে গিয়ে হজ বা ওমরাহ পালন করতে নারীদের আর অভিভাবক বা রক্তের সম্পর্কের আত্মীয়ের প্রয়োজন হবে। ওমরাহ পালনে মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিল হয়েছে এবং ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমের জন্য সৌদি ভিসা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’’

ডক্টর তৌফিক আরও বলেন, ‘‘হজ ও ওমরাহ পালনে সকল খরচও কমানো হয়েছে। পাশাপাশি মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শনে হয়রানি কমাতে আধুনিক প্রযুক্তি এবং ডিজিটালাইজেশন সেবা বাস্তবায়ন করা হয়েছে। হজ ও ওমরাহ পালনকারীদের নুহসক প্লাটফর্মের মাধ্যমে মক্কার গ্রান্ড মসজিদের তথ্য ও সেবা পেতে রোবটের সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহ ভিসা পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে।’’

এতদিন নারীদের হজ পালনে রক্তের সম্পর্কের কারো সহযোগিতার প্রয়োজন হত। যাকে ধর্মের পরিভাষায় মাহরাম বলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *