হঠাৎ করেই কমে যাচ্ছে তাপমাত্রা

হঠাৎ করেই কমে যাচ্ছে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ করেই কমে তাপমাত্রা। তবে আবহাওয়া অফিস বলছে, আরও দু’দিন একই রকম থাকার পর বাড়তে পারে তাপমাত্রা। আগামী শনিবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

এখন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। গত দু’দিনে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আগামী দু’দিনে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় শেষের দিকে তাপমাত্রা বাড়তে পারে।

আগামী সপ্তাহে কিছুটা বাড়লেও শীতকাল আসছে বলে সার্বিকভাবে তাপমাত্রা কমতেই থাকবে। নভেম্বরের মাঝামাঝি ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার আভাস রয়েছে। এছাড়া ১ থেকে ২টি নিম্নচাপ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *