হবিগঞ্জেের মাধবপুরে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

হবিগঞ্জেের মাধবপুরে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আন্দিউড়া থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিল। ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মহাসড়কের আন্দিউড়া এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ অটোরিকশার তিন যাত্রী মারা যায়। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *