হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধ্যা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় লোকজন জানান, মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *