হবিগঞ্জে মাটি কাটা নিয়ে বিরোধ ও সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জে মাটি কাটা নিয়ে বিরোধ ও সংঘর্ষে আহত ১০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন। তিনি বলেন, বাড়ির রাস্তা নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এলাকাবাসী জানান, ওই গ্রামের বাসিন্দা আল মাসুদের বাড়ির সামনে রাস্তা থেকে শুক্রবার দুপুরে মাটি কেটে নেন প্রতিবেশী মোহাম্মদ আলী। এ সময় মাসুদ বাধা দিলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ১০ জন আহত হন। এর মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় জোবায়েরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল মাসুদকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *