হবিগঞ্জ ইকরায় জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ইকরায় জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি ● রমজানে আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়া সহজ উল্লেখ করে ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের প্রধান উপদেষ্টা ও ল্যাব এইড হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামিম বলেন, ইফতার অনেক বড় নিয়ামত। ইফতারের আগের দুআ আল্লাহ কবূল করেন।

আগত মেহমানদের অভিনন্দন জানিয়ে শামিম বলেন, জমিয়ত ও ইকরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এই সুন্দর আয়োজন করার জন্য। ইকরার কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ইকরার সিলেবাসে বাচ্চাদের অনেক উপকার হচ্ছে। একটি ভিন্নধারার এই সিলেবাসে শিশুদের উন্নতি দেখে আমি মুগ্ধ।

02

সোমবার বিকালে বাংলাদেশ জমিয়তুল উলামা হবিগঞ্জ জেলা ও ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত দুআ ও ইফতার মাহফিল ও আলোচনাসভার প্রধান অতিথির আলোচনায় মশিউর রহমান শামিম এসব কথা বলেন।

মুফতি আনোয়ার আমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবু তুরাব সুহাইল, মাওলানা যুবাইর মাদানি, আলতাফ উদ্দীন চৌধুরী, সাংবাদিক শাহ আলম, মুফতি শাহ জুলকারনাইন।

শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষসহ সবার মঙ্গল ও শান্তি কামনায় দুআ পরিচালনা করেন মুফতি শাহেদ জহুরী।

4

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *