পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানকে টোল বা অর্থ দিলে সংশ্লিষ্ট জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার আল-জাজিরার প্রতিবেদনে এ সংক্রান্ত মার্কিন ট্রেজারি বিভাগের অধীন দপ্তরের বিজ্ঞপ্তিটি উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ট্রেজারি বিভাগের অধীন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস (ওএফএসি) এক বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে তারা জানায়, হরমুজ প্রণালিতে নিরাপদ যাতায়াতের বিনিময়ে ইরান বিভিন্ন ধরনের অর্থপ্রদানের দাবি জানাতে পারে।
ওএফএসি বলছে, এসব অর্থপ্রদান নগদ অর্থ, ডিজিটাল সম্পদ, বিনিময় ব্যবস্থা কিংবা এমনকি দাতব্য অনুদানের আকারেও হতে পারে। এর মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মতো প্রতিষ্ঠানে অনুদান দেওয়াও অন্তর্ভুক্ত থাকতে পারে।
সূত্র: আল-জাজিরা


