হাইআতুল উলয়ার হালনাগাদকৃত রুটিন প্রকাশ

হাইআতুল উলয়ার হালনাগাদকৃত রুটিন প্রকাশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর তাকমীল জামাতের কেন্দ্রীয় পরীক্ষার ঈষৎ পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়েছে।

আজ বিকালে অফিস সম্পাদক মু. অছিউর রহমানের সাক্ষরে হাইআতুল উলয়ার ফেসবুক পেজে এই রুটিন প্রকাশ করা হয়।

হালনাগাদকৃত এই রুটিনে আগামী ৭ এপ্রিল বুধবারের পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে। এ দিন সকালবেলা পরীক্ষা হবে ‘তহাবী শরীফ’ এর। পরীক্ষা শুরু হবে সকাল ৮ ঘটিকায়, শেষ হবে দুপুর ১১:৩০ ঘটিকায়। পূর্বের রুটিনে এই পরীক্ষাটি সকাল ০৯.০০ থেকে ১২.৩০ পর্যন্ত হওয়ার কথা ছিলো।

এদিন বিকালে পরীক্ষা হবে ‘মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মাদ’ এর । পরীক্ষা শুরু হবে দুপুর ২ ঘটিকায়, শেষ হবে ৪:৪৫ ঘটিকায়। পরীক্ষার্থীদের দাবির মুখে এই পরীক্ষার সময়সূচী বা দিবস না পাল্টালেও উত্তর প্রদানে শিথিলতা প্রদর্শন করা হয়েছে। এই ২ কিতাব থেকে ২টি করে ৪টি প্রশ্ন থাকবে, যে কোন ২টি প্রশ্নের কেবল উত্তর দিতে হবে।

আগামী ৩১ মার্চ ২০২১, বুধবার থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার। এবারে পরীক্ষার্থীর সংখ্যা ২৯৯৭৮ জন। মোট ২২২ টি মারকাযে (সেন্টার) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৮৮ টি পুরুষ মারকায, ১৩৪টি মহিলা মারকায। পরীক্ষায় ৬ বোর্ডের অধীন ১৫৪০টি মাদরাসার ছাত্র ও ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

 

হালনাগাদকৃত রটিনটি দেখতে ক্লিক করুন এখানে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *