হাটহাজারী মাদরাসার নিয়ে রুহুল আমীন খান উজানীর কবিতা

হাটহাজারী মাদরাসার নিয়ে রুহুল আমীন খান উজানীর কবিতা

 

হাটহাজারী মাদরাসার কল্যাণে

রুহুল আমীন খান উজানী

তোমার দরবারে শুকর হে মাওলা
প্রদান করলে মঈনুল ইসলাম হাটহাজারী,
ইলম মুজাহাদাহ ইবাদতের খালিস ঘাঁটি
দীক্ষা যেথাকার তাহাজ্জুদ রোনাজারি।

ধ্বনিত হচ্ছে যার প্রতিটি বালুকণা থেকে
প্রতিষ্ঠাতাদের হৃদয়ের খোদাপ্রেমের সুর,
নন্দিত ওসব মুরুব্বীদের পথে রাখো মাওলা
আমরা মগর সরে যাচ্ছি বহুদূর।

ইমাম শামীর পরশ পায়নি যদিও
তবে পেয়েছি মুফতি ফয়জুল্লাহকে,
থানবী (রাহঃ) এর হুবহু যশ দিলে
হযরত শাহ আব্দুল ওহাব থেকে।

হাফেজ আসকালানীকে না দেখালেও মাওলা
শাহ আব্দুল কাইয়ুম কে দেখিয়েছো,
শাহ আব্দুল আজিজ কে না পেলেও মাওলা
আল্লামা আব্দুল আজিজ কে চিনিয়েছো।

শেষ জামানার মহিউদ্দিন আরবি
মুফতিয়ে আজম আহমাদুল হক,
হাফেজ হামেদের জিহাদি পরশ
হক বাতিলের পরিচায়ক।

তোমার শোকর মাওলা তুমি দেখালে
এযুগের আনোয়ার শাহ কাশমীরী,
আল্লামা আবুল হাসান যার উত্তরসূরী
আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ভাগ্যবান করেছো ধরিয়েছো মাওলা
আল্লামা শাহ আহমদ শফী বিশ্ব ওলামাকুল শিরোমনি,
সুন্নাতে রাসূলের ভ্রাম্যমান নীরব পরাকাষ্ঠা
সর্বস্তরের জনতার শ্রদ্ধাভাজন নয়নমণি।

যার ডাকের স্নিগ্ধ মহিমায়
একীভূত এক মোহনায় সব আপন পর,
তাইতো তিনি প্রতিহিংসার শিকার
ঠান্ডা মাটি আজ আগ্নেয়গিরি কাঁপছে থর থর।

তাকে দিয়ে তুমি সাজিয়েছো মাওলা
মইনুল ইসলাম এযুগের তাজমহল,
দৃষ্টিনন্দিত অপূর্ব স্থাপত্যশৈলী
ছড়াচ্ছো অহরহ বিশ্বময় মাদানী ঢল।

মুঈনুল ইসলাম হাটহাজারীর চির নীতি
ছাত্ররা ঘটায় না মতের অনুপ্রবেশ,
অনুরূপই রেখো কিয়ামত পর্যন্ত মাওলা
মুরুব্বীদের কদমে কদম রাখাই শেষ।

চোখ কান মুখের হেফাজত চাই
হকের তরে বিশ্বে গর্জে উঠার,
কিছুকাল অন্ধ, মুক,বধির রাখো
রজনীগন্ধার ন্যায় ফুটে ওঠার।

অক্ষত অম্লান রেখো মাওলা
মুঈনুল ইসলামের অতীত শৌর্যবীর্য,
তাওফিক দাও প্রতিটি সন্তানেরে
আটকে রাখে যেনো বহমান ঐতিহ্য।

ফিতনা-ফাসাদেরে মেটানোর তরে
কবুল করো এদের সকল প্রয়াস,
উম্মতের কল্যাণে হকের আহবানে
কওমকে নিয়ে যেনো গড়ে জান্নাত আভাস।

আমাদের ছোট ভাইরা শিশু তুল্য
আবেগে যদি করে সীমালংঘন,
দয়া করে মাফ করো তাওফিক দাও
মায়ের সাথে যুক্ত থাকুক সারাক্ষণ।

নাস্তিক-মুরতাদের জন্য আতঙ্ক এরা
এরাই এযুগের ভ্রাম্যমান আবাবিল,
ওঠাও ফোটাও তাদের মাওলা
সৌরভ ছড়াতে শান্তি অনাবিল।

ঘরের সন্তানদেরে আনো ঘরে ফিরিয়ে
এই দূরত্ব সইতে পারিনা বিলকুল,
দুশমনের হাতের খেলনা নয়
এরাইতো মঈনুল ইসলামের মায়াবী ফুল।

লেখক : প্রিন্সিপাল, জামিয়াতুস সাহাবা, উত্তরা, ঢাকা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *