হাটহাজারী মাদরাসায় হবে মুফতি আবদুস সালামের জানাজা

হাটহাজারী মাদরাসায় হবে মুফতি আবদুস সালামের জানাজা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি ও নবনিযুক্ত মহাপরিচালক মুফতি আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত ১১টায় হাটহাজারী মাদরাসায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক চলাকালে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর অ্যাম্বুলেন্স করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিক আজ হাটহাজারি মাদরাসার মহাপরিচালক, সহকারী মহাপরিচালক, শিক্ষাসচিব, শায়খুল হাদিস নির্ধারণে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুফতিয়ে আজম আল্লামা আব্দুস সালাম চাটগামীকে মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। সহকারী মহাপরিচালক হিসেবে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া এবং শাইখুল হাদিস হিসেবে আল্লামা শেখ আহমদ ও আল্লামা শোআইবকে নিযুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসার দীর্ঘকালের মহাপরিচালক আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেন। এরপর মুফতি আব্দুস সালাম চাটগামীকে প্রধান করে আল্লামা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়াকে সদস্য করে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

এরপর গত ১৯ আগস্ট আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেন। তিনি মাদরাসার শাইখুল হাদিস ও শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *