হাতিরঝিলের পরিবেশ ঠিক রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ

হাতিরঝিলের পরিবেশ ঠিক রাখতে মন্ত্রণালয়কে সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : হাতিরঝিল এলাকায় মনোরম পরিবেশ বজায় রাখতে মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠত ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ৩৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ কে এম শাহ্জাহান কামাল এবং মো. আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন। বৈঠকে জানানো হয়, যানবাহন সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাজধানীতে গাড়ির কালো ধোঁয়া বিরুদ্ধে নিয়মিতভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদফতর।

এ কার্যক্রমের আওতায় ২০১৭-১৮ অর্থবছরের নভেম্বর পর্যন্ত ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ১০টি মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ ৩৫ হাজার পাঁচশত টাকা জরিমানা এবং ৪৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া পরিবেশ রক্ষায় বিনা অনুমোদনে যত্রতত্র ইটভাটা স্থাপনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *