হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন : কাদের

হাফ ভাড়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার যে ঘোষণা পরিবহণ মালিক সমিতি দিয়েছে, সেটি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটিতে বেশ কিছু পরিবহণের বিরুদ্ধে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন না করার অভিযোগ রয়েছে।

তিনি পরিবহণ মালিক শ্রমিকদের আবারও অনুরোধ করে বলেন, শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল হয়ে হাফ ভাড়ার সিদ্ধান্তটি বাস্তবায়ন করুন।

মন্ত্রী, পরিবহণ মালিক শ্রমিকদের প্রতি প্রশ্ন রেখে বলেন, আপনাদের সিদ্ধান্ত আপনারাই কেন লঙ্ঘন করছেন? কথা দিয়ে কথা রাখুন।

প্রসঙ্গত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ৩০ নভেম্বর পরিবহণ মালিক সমিতি ১ ডিসেম্বর থেকে ঢাকার সড়কে চলাচলকারী গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু কোনো কোনো পরিবহণ এ সিদ্ধান্ত মানছে না বলে অভিযোগ উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *