ফাতাহ যুবাইদ : হারামাইন শরীফাইন রক্ষা আন্দোলনের সেক্রেটারী জেনারেল পাকিস্তানের শীর্ষ ইসলামী চিন্তাবিদ মাওলানা ফজলুর রহমান বলেছেন, ইসলামী দুনিয়ার মারকাজ হচ্ছে সৌদিআরব। সৌদিআরবে হামলা করা ইসলামী বিশ্বে হামলা করার মতই। তিনি সৌদির উপর ইয়ামানের হুতি বিদ্রোহিদের হামলার আশংকার তিব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান জমিয়ত সভাপতি মাওলানা ফজলুর রহমান এক বিবৃতিতে বলেন, বাতিল শক্তি দীর্ঘ দিন ধরে মক্কা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। মক্কা-মদিনার মতো পবিত্র এ ভূমিতে রক্ত প্রবাহিত করতে দেবো না। বর্তমানের ইয়ামানের হুতিরা বিশৃংখলা ও ফেতনার উৎস। তাদের এ হামলার বিরুদ্ধে আমরা সবসময় আছি। হারামাইনের জন্য আমরা সব ধরনের কুরবানী করতে প্রস্তুত।

হারামাইনরক্ষায় আমরা প্রস্তুত : মাওলানা ফজলুর রহমান
মার্চ ২৯, ২০১৮
Related Articles
হারামাইনে আজ যারা জুমার নামাজ পড়াবেন
- নভেম্বর ৮, ২০২৪
হারামাইনে জুমা পড়াবেন যারা
- অক্টোবর ৬, ২০২৩
হারামাইনে জুমা পড়াবেন যারা
- সেপ্টেম্বর ১৫, ২০২৩

