হাসপাতাল থেকে পালানো ৭ করোনা রোগী গ্রেপ্তার

হাসপাতাল থেকে পালানো ৭ করোনা রোগী গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তির পর পালিয়ে যাওয়া ১০ করোনা রোগীর মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মে) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

১০ রোগীর মধ্যে সাতজন ভারত ফেরত এবং তিনজন স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত।

হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পর তাদের ফিরিয়ে এনে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার (১০ মে) সকালে পুলিশ হাসপাতাল থেকে তাদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া ১০ জন করোনা সংক্রমিত রোগীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলেন। এরপর শনিবার (৮ মে) যশোর কোতোয়ালি থানা পুলিশ আদালতে আবেদন দাখিল করে। রোববার (১০ মে) আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার
(১০ মে) সকালে হাসপাতাল থেকে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেখান থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে করোনায় সংক্রমিত সাতজন যশোরের বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে আসেন। তাদের মধ্যে ১৮ এপ্রিল একজন, ২৩ এপ্রিল পাঁচজন ও ২৪ এপ্রিল একজন আসেন। তাদের জরুরি বিভাগ থেকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠালে তারা ওয়ার্ডে না গিয়ে সেখান থেকে পালিয়ে যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *