পাথেয় ডেস্ক (সানবাহুল) : হিংসা-বিদ্বেষ জীবনকে কখনো মধুময় করতে পারে না বলে অভিমত ব্যক্ত করেছেন দাওয়াতে ইসলামের মুরব্বী, রাজস্তানের মুফতি আজম, মাওলানা শাকির আলী নুরী। তিনি বলেন, পারস্পরিক হিংসা-বিদ্বেষ কলহ-বিবাদ ইত্যাদি মানুষের শান্তিপূর্ণ জীবনকে অত্যন্ত বিষাদময় করে তোলে। হিংসা-বিদ্বেষ জীবনকে কখনো মধুময় করতে পারে না।
৭ জুলাই ডেইলি সাফাহাতে প্রকাশিত সংবাদে জানা যায়, মাওলানা নুরী ভারতে রাজস্তানে ‘ইসলামী আমল’ নামে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কারী বদরুল আলম। রাসূল সা.এর শানে নাত পরিবেশন করেন মাওলানা রাব্বানী।
মাওলানা শাকির আলী নুরী বলেন, আমাদের সমাজটাই এমন হয়ে গেছে যে, অধিকাংশ মানুষই অন্যের সুখ-শান্তি ও ধন-সম্পদ বিনষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হতে চায়। হিংসার কারণে একে অন্যের সুখ-শান্তি দেখতে পারে না। হিংসা-বিদ্বেষ মুমিনের সৎ কর্ম ও পুণ্যকে তার একান্ত অজান্তে কুরে কুরে খেয়ে ফেলে।
মাওলানা মুহাম্মদ ইকবাল বলেন, মুসলমানদের আমল দিন দিন খারাপ হচ্ছে। ইবাদাত ও আল্লাহ তাআলার হুকুম-আহকাম পালনে এখন তাদের কোন আগ্রহ দেখা যায় না। সবাই দুনিয়ার পিছনে পড়ে আছে, পরকালের কথা ভুলে যাচ্ছে। তিনি বলেন, মুসলমানরা আত্মশুদ্ধি অর্জন করতে হবে। নিজেদের জীবনকে আমলী জিন্দেগী বানাতে হবে।
ইসলামী আমল নামী অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, মুফতি আশফাক, মাওলানা ফজলুল হক, মুফতি মঈন উদ্দীন, হাফেজ সাঈদ আহমদ, মাওলানা হিফজুল্লাহ, মুফতি আলাউদ্দীন, মাওলানা নাফিস আখতার, মাওলানা সুলাইমান আশরাফ, মাওলানা তাওসিফ মিসবাহ, মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা হাসিবুর রহমান, মাওলানা কামিল, মাওলানা আহসান, মুফতি আশফাক নাঈম, মাওলানা হাসান মাহমুদ, হাজী আলা হুসাইন প্রমুখ।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি সাফাহাত, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির


