হিন্দ জমিয়ত প্রেস সেক্রেটারীর সন্তানের ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

হিন্দ জমিয়ত প্রেস সেক্রেটারীর সন্তানের ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

হিন্দ জমিয়ত প্রেস সেক্রেটারীর সন্তানের ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জমিয়তে উলামা হিন্দের মিডিয়া ইনচার্জ মাওলানা আজিমুল্লা সিদ্দিকী তনয় আবু শাহমার ইন্তেকালে জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী গভীর শোক জানিয়েছেন।

প্রসঙ্গত, মাওলানা আজিমুল্লা সিদ্দিকী তনয় আবু শাহমা রোববার অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। তাকে দিল্লি গেট কবরস্তানে দাফন করা হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বার বছর। বেশ কিছু দিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গত এক বছরে তার অসুস্থতা আরও বৃদ্ধি পেয়েছিল।দিল্লি জমিয়তে উলামা হিন্দ সদরদফতরে তার নামাজে জানাযা রোববার অনুষ্ঠিত হয়।
মরহুমের নামাজে জানাযায় জমিয়তে উলামা হিন্দের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলগণ, মুফতিয়ানে কেরাম, অল ইন্ডিয়ার ইমাম ফাউন্ডেশন, শাইখুল হিন্দ ট্রাস্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও জানাযায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আরেফ কাসেমী, মুহাম্মদ জিয়াউল্লাহ কাসেমী, মুহাম্মদ জাবেদ সিদ্দিকী কাসেমী, মাওলানা কালিমুদ্দীন কাসেমী, মাওলানা আবদুস সুবহান, মাওলানা হাম্মদ আজমী, মাওলানা সিরাজ বানারশী, ওয়াসিমুল হক সিদ্দিকী, মাওলানা দাউদ আমিনী, মাওলানা আলি আহমদ কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী জমিয়তে উলামা হিন্দের মিডিয়া ইনচার্জ মাওলানা আজিমুল্লা সিদ্দিকী তনয় আবু শাহমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, মাওলানা আজিমুল্লা সিদ্দিকীকে নিমাল বদল আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা তাকে সবরে জামিল ইখতিয়ার করার তাওফিক দিন।

অনুবাদ : মাসউদুল কাদির
সূত্র : জমিয়তে উলামা হিন্দ, দিল্লি
ডেইলি সাফাহাত, উর্দু, দিল্লি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *