হিরো আলমের মনোনয়ন বাতিল

হিরো আলমের মনোনয়ন বাতিল

পাথেয় রিপোর্ট : আলোচিত মডেল-অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না তিনি।

০২ ডিসেম্বর রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

হিরো আলম জাতীয় পার্টি থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দেন।কিন্তু যাচাইেয় তা ভুয়া বলে প্রমাণিত হয়।

এ ব্যাপারে নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন হিরো আলমের মনোনয়ন অবৈধ ঘোষণার বিষয়ে বলেন, ‘কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর লাগে। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষরসংবলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন।’

গত বুধবার কর্মী-সমর্থকদের নিয়ে নন্দীগ্রাম উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও শারমিন আখতারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। হিরো আলমের নির্বাচনী অভিজ্ঞতা এটিই প্রথম নয়। এর আগে স্থানীয় নির্বাচনে অংশ নেন এ মডেল।

জাতীয় নির্বাচনে কেন অংশ নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচন করছি।

তিনি আরো বলেন, নির্বাচনে অনেকের কাছেই টাকা ফ্যাক্ট আর আমার কাছে ব্যক্তি ফ্যাক্ট। আমি আর্থিকভাবে মোটেও অন্য আর ১০ জনের মতো সক্ষম নই, কিন্তু ভালোবাসা অর্জনে আমি পরিপূর্ণ। আর নির্বাচনে এটিই আমার শক্তি। জনগণের ভালোবাসায় আজ আমি হিরো আলম। জনগণের সেই ভালোবাসার মূল্য দিতেই আমি নির্বাচনকে বেছে নিয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *