হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, কমবে দাম

হিলি দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, কমবে দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত (৪ জুলাই) সোমবার কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ায় মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দেশে প্রবেশ করে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারক শহীদুল ইসলাম জানান, দেশের পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার গত ৫ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়। ফলে আমদানি করা ভারতীয় পেঁয়াজের সরবরাহ ফুরিয়ে যায়। এরপর দেশি পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হলেও সেই পেঁয়াজের সরবরাহ কমে আসে। আবার দেশের বিভিন্ন এলাকায় বন্যা হওয়ায় দাম বেড়ে যায়।

তিনি আরও জানান, সরকারের কাছে আসন্ন কোরবানির ঈদে দাম যেন না বাড়ে সেজন্য ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়ে বন্দরের আমদানিকারকরা আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে পেঁয়াজ আমদানিতে অনুমতি দেওয়া হয়েছে। ফলে মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ফলে বাজারে পেঁয়াজের দাম অনেক কমে যাবে।

রাজবাড়ীতে ভিক্টরকে দেখতে মানুষের ভিড়রাজবাড়ীতে ভিক্টরকে দেখতে মানুষের ভিড়
এদিকে মঙ্গলবার দুপুরে বন্দরে দেশি পেঁয়াজ মানভেদে ৩২-৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। বুধবার থেকে কেজিতে ৩-৪ টাকা করে দাম কমতে পারে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দরের ১২ জন পেঁয়াজ আমদানিকারক ভারত থেকে ১২ হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়ে আমদানি শুরু করেছেন।

এদিকে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক আসা শুরু হয়েছে। পেঁয়াজ বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতীয় ট্রাক থেকে খালাস কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। যাতে করে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা নিয়ে যেতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *