হুফফাজুল কুরআন সব মাদরাসা ছুটি ঘোষণা করেছে

হুফফাজুল কুরআন সব মাদরাসা ছুটি ঘোষণা করেছে

হুফফাজুল কুরআন সব মাদরাসা ছুটি ঘোষণা করেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দেশের নূরানী শিক্ষা ও হিফজুল কুরআন শিক্ষার প্রতিষ্ঠানগুলোকেও ছুটি ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যেই ইকরা বাংলাদেশ দেশের সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে। এরিমধ্যে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ড আওতাধীন সব মাদরাসা আগামী ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করেছে।

অফিসিয়াল ফেসবুক পেইজে হুফফাজুল কুরআনের সাধারণ সম্পাদক হাফেজ মােঃ নাসির উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ডের ২০২০ সনের ১০ম বার্ষিক পরিক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সব মাদরাসা বন্ধ থাকবে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানাে হবে।

উল্লেখ্য, সোমবার (১৬ মার্চ) করোনাভাইরাসের সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টারসহ ৩১শে মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখবার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। এর পরিপ্রেক্ষিতে সকল কওমী মাদরাসার ক্লাস বন্ধ থাকবে, শিক্ষার্থীরা পরীক্ষাপ্রস্তুতিমূলক পড়শোনা অব্যাহত রাখবে, পরীক্ষা যথাসময়ে হবে ইনশাআল্লাহ এমন সিদ্ধান্ত জানিয়ে ১৭ মার্চ ২০২০ মঙ্গলবার দুপুরে ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ নেতৃবৃন্দের এক জরুরি বৈঠকে হওয়া গৃহীত সিদ্ধান্ত মাওলানা আবদুল কুদ্দুস স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *