হেফাজতের আরও ৩ নেতাকর্মী গ্রেফতার

হেফাজতের আরও ৩ নেতাকর্মী গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আরও দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হেফাজতে ইসলামের জেলা কমিটির সহ-দফতর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হক, খেলাফত মজলিশের মহাসচিব বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়া। তবে গ্রেফতার অপরজনের নাম জানায়নি পুলিশ।

শুক্রবার (১১ জুন) জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়র কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের সহ-দফতর সম্পাদক মুফতি আবদুল হক এবং বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে ডিবি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এ পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, প্রত্যেককে তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *